হুয়াওয়ে আনছে নোভা সেভেন আই এবং জিটি-২ই

৩ জুলাই, ২০২০ ১৯:২৯  
বাংলাদেশের বাজারে নোভা সেভেন আই এবং ফ্যাশনেবল ওয়াচ জিটি-২ই আনার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইল ফটোগ্রাফির জন্য আকর্ষণীয় ক্যামেরা ফিচার মিলবে হুয়াওয়ে নোভা সেভেন আই ফোনটিতে। রিয়ার ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাসহ থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ। সেলফির জন্য থাকবে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এছাড়াও রয়েছে ৮ জিবি র‌্যাম ও ৪০ ওয়াটের সুপারচার্জিং সুবিধাসহ ৪২০০ এমএএইচের ব্যাটারি। অপরদিকে স্বাস্থ্য ও ফ্যাশন সচেতন মানুষদের জন্য ওয়াচ জিটি ২ সিরিজের ওয়াচ জিটি-২ই’তে মিলবে শারীরিক অনুশীলনের প্রায় ১০০ ধরণের ওয়ার্কআউট মোড। ওয়াচ জিটি-২ই নামের এ সংস্করণে যুক্ত হয়েছে কিছু নজর কাড়া নতুন ফিচার।